সিঙ্গাপুর ভিসা চেক করার সঠিক নিয়ম ২০২৭
আপনি কি কাজের বা ভ্রমণের উদ্দেশ্যে সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আপনি কি আপনার কাগজ পত্রের সঠিক অবস্থা জানতে চান? কারণ বর্তমান সময়ে অনেকেই এজেন্সির ওপর নির্ভর করে প্রতারণার শিকার হচ্ছেন। কিন্তু একটু চেষ্টা করলে খুব সহজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে সিঙ্গাপুর ভিসা চেক করা সম্ভব। মনে রাখবেন, সাধারণ ট্যুরিস্ট ভিসা এবং কাজের পারমিট যাচাইয়ের নিয়ম আলাদা। সবসময় সিঙ্গাপুর সরকারের অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে সঠিক তথ্য যাচাই করা উচিত, যাতে কোনো ভুল তথ্য বা জালিয়াতিতে পড়তে না হয়। আপনার ভিসার আসল অবস্থা ও মেয়াদ জানতে পুরো ব্লগটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ুন।
সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম ২০২৬
আপনি কি সিঙ্গাপুর যাওয়ার পরিকল্পনা করছেন? সেটা ভ্রমণের উদ্দেশ্যেই হোক কিংবা কাজের উদ্দেশ্যেই হোক, ভিসা পাওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো অনলাইনে এটি সঠিক আছে কিনা তা চেক করে নেওয়া। সিঙ্গাপুর ভিসা চেক করা বলতে বোঝায়, সরকারের ডেটাবেজে আপনার ভিসা বা আবেদনের আসল তথ্য ও স্ট্যাটাস যুক্ত আছে কি না তা যাচাই করা।
এখানে একটি বিষয় মাথায় রাখা দরকার সেটা হল সাধারণ ট্যুরিস্ট ভিসা এবং কাজের পারমিট (Work Permit/Pass) কিন্তু এক বিষয় নয়। দুটির ধরন আলাদা হওয়ায় যাচাই করার নিয়ম ও ওয়েবসাইটও আলাদা। কোনো থার্ড পার্টি বা এজেন্সির ওপর ভরসা না করে সবসময় সিঙ্গাপুর সরকারের অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার আপনি ঘরে বসেই আপনার ভিসা যাচাই করতে পারবেন। ভিসা যাচাইয়ের জন্য ‘ICA’ (Immigration & Checkpoints Authority) এবং কাজের পারমিটের জন্য ‘MOM’ (Ministry of Manpower)-এর ওয়েবসাইট ব্যবহার করতে হয়। এতে কোনো ধরনের জালিয়াতির ভয় থাকে না এবং সঠিক তথ্য পাওয়া যায়। শুরুতেই আপনার আবেদন বা ভিসার ধরন অনুযায়ী সঠিক সরকারি পোর্টালে গিয়ে কাজ শুরু করা উচিত। যদি আমাদের কথা বুঝতে না পারেন তাহলে নিচের দেওয়া নিয়ম অনুসরণ করুন।
সিঙ্গাপুর ভিসার স্ট্যাটাস দেখার সরকারি ওয়েবসাইট
সিঙ্গাপুরে যাওয়ার জন্য সরকারিভাবে প্রধানত দুটি আলাদা ওয়েবসাইট ব্যবহার করতে হয়। একটি ভ্রমণের জন্য সাধারণ ট্যুরিস্ট বা এন্ট্রি ভিসা এবং অন্যটি কাজের জন্য। এই ২ ধরনের ভিসা চেক করার প্রক্রিয়া নিচে দেওয়া হলঃ
১. সাধারণ ভিসা বা ট্যুরিস্ট ভিসা যাচাই করার প্রক্রিয়া:
ভ্রমণ বা স্বল্পমেয়াদি ভিসার আবেদন এবং ভিসার বর্তমান অবস্থা জানতে সিঙ্গাপুর সরকারের ‘Immigration & Checkpoints Authority’ (ICA)-এর অফিসিয়াল ই-সার্ভিস পোর্টালে ভিজিট করুন। (https://eservices.ica.gov.sg/esvclandingpage/save এখানে পাসপোর্ট নম্বর এবং ভিসার রেফারেন্স নম্বর বা রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল ও মেয়াদের তথ্য পাওয়া যায়। আশা করি আপনি বুঝতে পেরেছেন।
২. কাজের পারমিট বা ওয়ার্ক পাস যাচাই করার প্রক্রিয়া:
সিঙ্গাপুরে কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট যাচাইয়ের জন্য ‘Ministry of Manpower’ (MOM)-এর পোর্টাল ব্যবহার করুন। (https://www.mom.gov.sg/eservices/services/check-work-pass-and-application-status এখানে পাসপোর্ট নম্বর (বা FIN নম্বর) এবং জন্মতারিখ দিলেই পারমিটের অনুমোদন, কাজের অনুমোদন পত্র (IPA) এবং বর্তমান স্ট্যাটাস সহজে দেখা যায়। যদি না বুঝতে পারেন তাহলে কোন অভিজ্ঞ ব্যক্তির থেকে সাহায্য নিবেন।
পাসপোর্ট নম্বর দিয়ে সিঙ্গাপুর ভিসা চেক করার উপায়
অনেকেই ভাবেন শুধু পাসপোর্ট নম্বর দিয়ে যেকোনো সিঙ্গাপুর ভিসা দেখা যায়, তবে বিষয়টি পুরোপুরি তা নয়। ভিসা বা পারমিটের ধরনের ওপর ভিত্তি করে তথ্য ও সরকারি ওয়েবসাইট আলাদা হতে পারে। তাই সহজে যাচাই করার নিয়ম গুলো নিচে দেওয়া হলো:
১. সঠিক সরকারি ওয়েবসাইটে প্রবেশ করুন:
ট্যুরিস্ট ভিসার জন্য ICA পোর্টাল এবং কাজের পারমিটের ক্ষেত্রে MOM-এর ওয়েবসাইটে যান।
২. প্রয়োজনীয় তথ্য দিন:
- সাধারণ ভিসার জন্য: আপনার পাসপোর্ট নম্বর, ভিসা আবেদনের রেফারেন্স নম্বর বা রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে ফর্মটি পূরণ করুন।
- কাজের পারমিটের জন্য: আপনার পাসপোর্ট নম্বর (বা FIN নম্বর), নাম ও জন্মতারিখ দিন।
৩. স্ট্যাটাস দেখুন:
তথ্যগুলো সঠিকভাবে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। সাথে সাথেই স্ক্রিনে আপনার ভিসার বর্তমান অবস্থা বা অনুমোদন দেখতে পাবেন। আশা করি আপনি পুরো প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন।
সিঙ্গাপুর কাজের পারমিট (Work Permit) চেক করার নিয়ম
সিঙ্গাপুরে কাজের জন্য আবেদন করলে বা কাজের ভিসা হাতে পেলে সেটি আসল কিনা এবং কোন অবস্থায় আছে, তা যাচাই করা খুব গুরুত্বপূর্ণ। সাধারণ ট্যুরিস্ট ভিসা আর কাজের পারমিট কিন্তু এক নয় কারণ কাজের পারমিট যাচাইয়ের জন্য সিঙ্গাপুরের মানবসম্পদ মন্ত্রণালয় বা Singapore Ministry of Manpower (MOM)-এর নিয়ম আলাদা। তাই সহজে কাজের পারমিট চেক করার নিয়ম নিচে দেওয়া হলো:
১. প্রথমে MOM-এর সরকারি ওয়েবসাইটের সার্ভিস লিংকে প্রবেশ করুন।(https://www.mom.gov.sg/eservices/services/check-work-pass-and-application-status)
২. সেখানে আপনার পাসপোর্ট নম্বর (বা FIN নম্বর) এবং পাসপোর্টে যেভাবে নাম ও জন্মতারিখ দেওয়া আছে, তা সঠিকভাবে বসান।
৩. সঠিক তথ্য দেওয়ার পর সাবমিট করলে আপনার কাজের পারমিটের আবেদন জমা হয়েছে কি না, তা অনুমোদিত হয়েছে কি না (In-Principle Approval – IPA) অথবা পারমিটের বর্তমান বৈধতা স্ক্রিনে দেখতে পাবেন। সব সময় সরকারি ওয়েবসাইট দেখে নিশ্চিত হওয়াই নিরাপদ।
নিচের আর্টিকেল গুলাও পড়তে পারেন:-
সিঙ্গাপুর কাজের ভিসা কত টাকা ও কী কী লাগে?
সিঙ্গাপুরে কোন কাজের চাহিদা বেশি?
বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট
সিঙ্গাপুর ভিসার আবেদন Pending থাকলে কী করবেন?
অনলাইনে চেক করার পর যদি দেখেন আপনার ভিসার স্ট্যাটাসে ‘Pending’ (পেন্ডিং) দেখাচ্ছে, তবে ভয় পাওয়ার বা দুশ্চিন্তা করার কিছু নেই। সহজ কথায়, ‘Pending’ মানে হলো আপনার আবেদনটি এখনো বাতিলের তালিকায় যায়নি, বরং সিঙ্গাপুরের ভিসা কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট সরকারি বিভাগ আপনার কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।
সবার আবেদনের প্রসেসিং সময় এক হয় না; এটি কাগজপত্র যাচাইয়ের ওপর ভিত্তি করে কম বা বেশি হতে পারে। এমন অবস্থায় কী করবেন?
- ধৈর্য ধরে স্ট্যাটাস দেখুন: নির্দিষ্ট কিছুদিন পর পর সিঙ্গাপুর সরকারের ICA বা MOM-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে একইভাবে আপনার পাসপোর্ট নম্বর দিয়ে স্ট্যাটাস আপডেট চেক করতে থাকুন।
- সঠিক তথ্যের জন্য যোগাযোগ করুন: যদি প্রসেসিংয়ে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে, তবে কাজের ভিসার ক্ষেত্রে আপনার নিয়োগকর্তা (Employer) বা এজেন্সির সাথে কথা বলুন। সাধারণ ভিসার ক্ষেত্রে অনুমোদিত ভিসা এজেন্টের পরামর্শ নিতে পারেন।
- কাগজপত্র প্রস্তুত রাখুন: কর্তৃপক্ষ যদি অতিরিক্ত কোনো কাগজপত্র বা তথ্য চায়, তবে তা দ্রুত জমা দেওয়ার ব্যবস্থা করুন।
মনে রাখবেন, যাচাই-বাছাই প্রক্রিয়ার নিজস্ব সময় লাগে, তাই কোনো নির্দিষ্ট দিনের মধ্যে ভিসা হয়ে যাবে এমন বিভ্রান্তিকর তথ্যে কান দেবেন না।
সিঙ্গাপুর ভিসা চেক করতে কী কী তথ্য প্রয়োজন?
অনলাইনে ভিসার সঠিক অবস্থা যাচাই করার জন্য কিছু প্রয়োজনীয় তথ্য হাতের কাছে রাখা জরুরি। তবে সব ক্ষেত্রে একই তথ্য লাগে না; আপনার ভিসার ধরনের ওপর নির্ভর করে তথ্যের প্রয়োজন হয়।
সাধারণ বা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে:
- পাসপোর্ট নম্বর
- ভিসা আবেদনের রেফারেন্স নম্বর বা রেজিষ্ট্রেশন নম্বর (আবেদন জমা দেওয়ার পর পাওয়া রসিদে এটি লেখা থাকে)
কাজের পারমিট বা ওয়ার্ক পাসের ক্ষেত্রে:
- পাসপোর্ট নম্বর
- পাসপোর্টে থাকা সঠিক নাম ও জন্মতারিখ
- FIN নম্বর (যাঁদের আগে থেকে সিঙ্গাপুরে কাজের রেকর্ড আছে বা পারমিট ইস্যু হয়েছে)
এই তথ্যগুলো আপনি আপনার পাসপোর্ট এবং ভিসা বা কাজের আবেদনের কাগজপত্রে সহজেই পেয়ে যাবেন।
একটি ছোট সতর্কতা: আপনার পাসপোর্ট নম্বর ও ব্যক্তিগত তথ্য কোনো ভুয়া অ্যাপ বা সন্দেহজনক ওয়েবসাইট এবং অপরিচিত ব্যক্তির কাছে শেয়ার করবেন না। তথ্য চুরি বা প্রতারণা এড়াতে সবসময় নিজে অথবা বিশ্বস্ত মাধ্যমে শুধু সরকারি ওয়েবসাইটে চেক করুন।
সিঙ্গাপুর ভিসা চেক করতে গিয়ে সমস্যা হলে করণীয়
অনলাইনে ভিসা চেক করার সময় অনেক সময় নানারকম সমস্যা হতে পারে। সাধারণ কিছু সমস্যা ও তার সহজ সমাধান নিচে দেওয়া হলো:
- ভুল তথ্য দেখালে: পাসপোর্ট নম্বর, নাম বা জন্মতারিখ দেওয়ার সময় কোনো বানান বা সংখ্যার ভুল হচ্ছে কি না তা পাসপোর্টের সাথে আবার মিলিয়ে নিন।
- আবেদন খুঁজে না পেলে: যদি তথ্য সাবমিট করার পর ‘No Record Found’ দেখায়, তবে কিছুদিন অপেক্ষা করুন। কাজের পারমিট হলে আপনার নিয়োগকর্তা বা এজেন্সির কাছে জমা দেওয়ার প্রমাণ নিশ্চিত করুন।
- ওয়েবসাইট কাজ না করলে: সরকারি সাইটে সার্ভার জনিত সমস্যা থাকতে পারে। কিছুক্ষণ পর বা ব্রাউজারের হিস্ট্রি ক্লিয়ার করে আবার চেষ্টা করুন।
- Pending দেখালে: এটি ভিসা বাতিলের লক্ষণ নয়, কাগজ যাচাই চলছে। ধৈর্য ধরে কয়েকদিন পর আবার চেক করুন।
সতর্কতা: সমস্যা সমাধানের কথা বলে কোনো ভুয়া এজেন্টকে পাসপোর্টের গোপন তথ্য বা অতিরিক্ত টাকা দেবেন না।
সিঙ্গাপুর ভিসা চেক নিয়ে সাধারণ প্রশ্ন ও উত্তর
১. পাসপোর্ট নম্বর দিয়ে কি সিঙ্গাপুর ভিসা চেক করা যায়?
হ্যাঁ, তবে শুধু পাসপোর্ট নম্বর দিয়ে সব ধরনের ভিসা চেক করা যায় না। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে পাসপোর্ট নম্বরের পাশাপাশি ভিসা আবেদনের রেফারেন্স নম্বর প্রয়োজন হয়। আর কাজের পারমিট চেক করতে পাসপোর্ট নম্বরের সাথে জন্মতারিখের প্রয়োজন হয়।
২. সিঙ্গাপুর ভিসা চেক করতে কি টাকা লাগে?
না, অনলাইনে সিঙ্গাপুর ভিসা বা কাজের পারমিট চেক করার জন্য কোনো টাকা লাগে না। সিঙ্গাপুর সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। কেউ যদি ভিসা চেক করার জন্য টাকা দাবি করে, তবে সতর্ক থাকুন।
৩. ভিসার আবেদন Pending দেখালে কী বুঝতে হবে?
Pending দেখানোর অর্থ হলো আপনার আবেদনটি বাতিলের তালিকায় যায়নি, বরং কর্তৃপক্ষের প্রক্রিয়াধীন আছে। আপনার কাগজপত্র ও তথ্য সরকারিভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। কিছুদিন পর সরকারি ওয়েবসাইটে আবার চেক করলে আপডেট পাওয়া যাবে।
৪. সিঙ্গাপুরের কাজের পারমিট কীভাবে চেক করব?
সিঙ্গাপুরের কাজের পারমিট বা ওয়ার্ক পাস চেক করতে Singapore Ministry of Manpower (MOM)-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে আপনার পাসপোর্ট নম্বর (বা FIN নম্বর), পাসপোর্টে দেওয়া নাম ও জন্মতারিখ দিলেই পারমিটের বর্তমান স্ট্যাটাস দেখতে পাবেন।
৫. সিঙ্গাপুর ভিসা চেক করার সরকারি ওয়েবসাইট কোনটি?
সাধারণ বা ট্যুরিস্ট ভিসা চেক করার সরকারি ওয়েবসাইট হলো সিঙ্গাপুর ইমিগ্রেশনের (ICA) পোর্টাল: eservices.ica.gov.sg। আর কাজের পারমিট বা ওয়ার্ক পাস চেক করার সরকারি ওয়েবসাইট হলো মানবসম্পদ মন্ত্রণালয়ের (MOM) পোর্টাল: www.mom.gov.sg।
শেষ কথা
সিঙ্গাপুর যাওয়ার আগে নিজের ভিসা ও কাগজপত্রের সঠিক তথ্য জেনে রাখা অত্যন্ত জরুরি। এজেন্সির ওপর নির্ভর না করে নিজেই ঘরে বসে অনলাইনে সিঙ্গাপুর ভিসা চেক করে নিলে কোনো ধরনের প্রতারণার ঝুঁকি থাকে না। ট্যুরিস্ট ভিসা হোক বা কাজের পারমিট সবসময় আসল তথ্য জানতে সিঙ্গাপুর সরকারের অফিশিয়াল পোর্টাল (ICA ও MOM) ব্যবহার করুন। সঠিক তথ্য সাথে নিয়ে নিশ্চিন্তে সিঙ্গাপুর ভ্রমণের প্রস্তুতি নিন। আপনার সুন্দর ও নিরাপদ যাত্রার জন্য শুভকামনা রইল!
তথ্যসূত্র:
Immigration & Checkpoints Authority (ICA)
Ministry of Manpower (MOM)